বিএনপি ভোট চুরির মহারাজা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৮:১৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিএনপির এক নেতা ব্যালট চুরি করতে গিয়েছিলেন। গত ১০ বছর ধরে এই কাজটি তারা গোপনে করে এসেছে। এবার তারা ধরা পড়ে গেছে। তিনি বলেন, ‘বিএনপি ভোট চুরির রাজা, মহারাজা বিএনপি।’

বুধবার (১৫ মার্চ) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘ব্যালট চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে সকাল থেকে তারা দফায় দফায় আদালতে জঙ্গি কায়দায় হামলা করেছে। ভোটকে পণ্ড করতে বারবার হামলা করছেন তারা।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার কারা করেছে? ভোট চুরির অপবাদ আওয়ামী লীগকে দেবেন না। ভোট চুরির রাজা, মহারাজা বিএনপি।’

এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সে হিসাবে নির্বাচন খুব দূরের বিষয় নয়। নির্বাচন আমাদের মূল বিষয়। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে বিএনপি খারাপ কিছু করতে চায়। তারা নতুন করে ষড়যন্ত্র করেছে। ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করতে চায় তারা। এটা ১৩-১৪ সাল নয়, ২০২৩ সাল, সেটি মনে রাখবেন। নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখিয়ে লাভ নেই।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারে বাংলাদেশে এমন কোনও ঐক্যবদ্ধ দল নেই। যেকোনও অবস্থায়, যেকোনও পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

 

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী