ইউনূসকে নিয়ে ৪০ বিদেশির খোলা চিঠি: যা বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:২৬

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার দেওয়া খোলা চিঠির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবে না তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশের কোনও দুর্যোগে তিনি ভাবেননি। যিনি নিজের আইন নিজেই ভাঙেন, ৭০ বছর পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিমখানায় খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে। সেটা নিয়ে বিএনপির মাতামাতি করছে, তাদের লজ্জা থাকা উচিত।

তিনি বলেন, পৃথিবীর কোনও দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না। সেখানে বিএনপি নির্লজ্জের মতো এটা নিয়ে কথা বলে। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এ দেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না।

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই এ দেশকে বিশ্বের রোল মডেল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্তি সংগ্রামের রোল মডেল।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি