স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের প্রতিনিধি দলের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ১৪:৫২আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:৫৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় তারা শ্রদ্ধা জানান।

এ সময় ছিলেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন আওয়ামী লীগের নেতারা। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য যারা ১৯৭৫-এর ১৫ আগস্টে শহীদ হন তারাসহ ত্রিশ লাখ শহীদ এবং জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের জীবিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন আওয়ামী লীগ নেতারা। একইসঙ্গে সারা বিশ্বে বর্তমান যে সংকট সেই সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে প্রার্থনা করা হয়।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি