দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার কবে ছিল, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৯:৩৯আপডেট : ১৭ মে ২০২৩, ২১:০১

গণতন্ত্র নিয়ে, ভোটের অধিকার নিয়ে অনেকে কথা বলে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশে গণতন্ত্র, ভোটের অধিকার কবে ছিল? ৭৫-এর পর থেকে যেভাবে ভোটচুরি, ভোট কারচুপি, ভোট নিয়ে খেলা, মানুষের ভাগ্য নিয়ে খেলা…। বরং আওয়ামী লীগের নানা পদক্ষেপে আজ বিভিন্ন সংস্কার করে নির্বাচন পদ্ধতি গণমুখী করা, জনগণের ভোট সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ভোটচোর যারা ছিল, ভোট ডাকাত যারা ছিল, তারাই এখন গণতন্ত্র চায়, ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্মই হয়েছে অবৈধভাবে, তাদের কাছে এ সমস্ত কথা শুনতে হয়। এগুলো মাঠের কথা মাঠে থাকবে। আমরা জনতার সঙ্গে থাকবো, জনতার পাশে থাকবো।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা)

‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’—এই স্লোগানের কথা স্মরণ কারিয়ে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষকে ভোট সম্পর্কে সচেতন তো আওয়ামী লীগই করেছে। এটা তো আর কেউ করেনি। তারপর নির্বাচন কমিশন করার জন্য আইন করে দেওয়া হয়েছে। ভুয়া ভোট দিয়ে ভোটার তালিকা হতো। এখন ছবিসহ ভোটার তালিকা, আইডি কার্ড, নির্বাচনি পদ্ধতিকে যতটুকু সংস্কার করা বা মানুষের আস্থা-বিশ্বাস অর্জন এগুলো তো আওয়ামী লীগই করে দিয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স সবই করে দিয়েছি আমরা। তারপরও কেউ আমাদের সবক দিতে আসে, গণতন্ত্রের, নির্বাচনের সবক দিতে আসে।

জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের আস্থাই আওয়ামী লীগের একমাত্র শক্তি। আর কোনও শক্তি নাই। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু।

গণভবনে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। তারা দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা তাদের নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি