‘সুষ্ঠু নির্বাচন হলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৭:৫৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৭:৫৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।

বুধবার (১২ জুলাই) রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমি শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের সব সমস্যার কথা শুনতে এসেছি। ভাষানটেক এলাকায় আপনারা যারা পুনর্বাসন চান, আমি নির্বাচিত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সব সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।’

তিনি বলেন, ‘পশ্চিম ভাষানটেক বস্তি এলাকায় জলাবদ্ধতা এবং বাসস্থানের সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে।’

মোহাম্মদ এ আরাফাতল বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেবো।’

এ সময় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি