‘বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৮:৫১আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮:৫১

বিএনপি তাদের পোষ্য জামায়াত-শিবির-রাজাকারকে সঙ্গে নিয়ে দেশে একটি নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ফারুক উজ জামান ভুইয়া টিপু।

রবিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রজন্মলীগ আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় এসব কথা বলেন তিনি।

‘সন্ত্রাসী সংগঠন বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চক্রান্তের বিরুদ্ধে’ গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি ও উন্নয়ন শীর্ষক সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করে সংগঠনটি।

ফারুক উজ জামান ভুইয়া টিপু বলেন, ‘আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সমৃদ্ধশালী হয়েছে, ডিজিটাল হয়েছে, আজকে দেশে মানুষের নিরাপত্তা আছে এবং দেশে গণতন্ত্র আছে। আর যখন শান্তিপূর্ণভাবে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে— তখন সেই সন্ত্রাসী বিএনপি দল তাদের পোষ্য জামায়াত-শিবির-রাজাকারকে সঙ্গে নিয়ে দেশে একটি নৈরাজ্যকর এবং সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে সুষ্ঠু গণতন্ত্রের অধিকার, সুষ্ঠু ভোটের অধিকার বানচালের জন্য পাঁয়তারা করে যাচ্ছে। বঙ্গবন্ধু প্রজন্মলীগের সৈনিকেরা সবসময়  বিএনপি এবং জামায়াত-শিবিরের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি