বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৪:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৫:২৩

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শুক্রবার (২৮ জুলাই) যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে পুরোনো বাণিজ্যমেলার মাঠ আওয়ামী লীগ নেতাদের দ্বিতীয় দফা পরিদর্শন শেষে এ তথ্য জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বাংলা ট্রিবিউনকে বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির অনুষ্ঠান থাকায় তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সেখানে সমাবেশ না করতে অনুরোধ করেছেন।

পুরোনো বাণিজ্যমেলার মাঠ পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বলেন, মাঠটি সমাবেশের জন্য প্রস্তুত হতে আরও দুই-একদিন সময় লাগবে। আমাদের সমাবেশটি কালই করতে হবে। আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুমতি দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করবো।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরাও জানে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল সেখানে অনুমতি না পাওয়ায় আগারগাঁওয়ের ওই মাঠে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিলাম। এটি প্রস্তুত না থাকায় আমরা আবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ কে এম আফজালুর রহমান আরও বলেন, শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম রয়েছে। সেখানে বিচারপতিরা উপস্থিত থাকবেন। সে কারণে এসএসএফ আমাদের পারমিশন দিচ্ছে না। আমরা তাই আমাদের নির্ধারিত পুরাতন স্থান বায়তুল মোকাররম দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছি।

আরও পড়ুন:

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ একদিন পেছালো

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী