আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ১৬:৩০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭:২৯

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

আজ সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে আয়-ব্যয়ের এই হিসাব জমা দেওয়া হয়। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান আয়-ব্যয়ের হিসাব ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এরপর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান। এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

হিসাবে জানানো হয়, দলটির আয়ের খাত ছিল মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয়। ব্যয়ের প্রধান খাতগুলো হলো- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয়, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয়।

আয়-ব্যয় শেষে ২০২২ সালে আওয়ামী লীগের উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। বছর শেষে স্থিতি ছিল ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বশেষ খবর
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন