ভারতের স্কুলের চেয়েও বাংলাদেশ জাতীয় দলের সুযোগ-সুবিধা কম!

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৪:৩০আপডেট : ১৪ মে ২০২৫, ১৪:৩০

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে নাসির হোসেন। নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেননি। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন। এমনিতে ব্যাটিংয়ের পাশাপাশি খণ্ডকালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং—সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন নাসির। বাংলাদেশের ক্রিকেটে নাসির হয়ে আছেন বড় আফসোসের নাম। মঙ্গলবার রাতে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানে মন্তব্য করেছেন, বাংলাদেশের ক্রিকেটের সুযোগ সুবিধা নিয়ে।

এক প্রশ্নের জবাবে নাসির বলেছেন,‘আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি সেভাবে চিন্তা করেন, আমি বলবো যে ভারতের একটা স্কুলে যে সুযোগ-সুবিধা আছে, আমাদের জাতীয় দলে সেটি নেই। সেই অনুযায়ী বলবো যে বাংলাদেশ ভালো খেলে। তবে আরও ভালো খেলার সুযোগ ছিল, ভালো খেলতে পারতো। আশা করি, সব সময় ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসুক।’

আইসিসির নিষেধাজ্ঞা কাটানোর পর নাসির গত এপ্রিলে ঢাকা লিগে খেলেছেন। প্রায় দুই বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে একেবারে খারাপ করেননি। ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১১৫ ম্যাচে করেছেন ২ হাজার ৬৯৫ রান। রয়েছে ২ সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। বোলিংয়ে নিয়েছেন ৩৯ উইকেট। ৭ বছরের লম্বা বিরতি হলেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন এই অলরাউন্ডার, ‘বাংলাদেশে সবই সম্ভব ভাই। আসল কথা হচ্ছে, যদি আপনার সুযোগ-সুবিধা থাকে, জাতীয় দলে অবশ্যই আবার খেলতে পারবেন। কারণ, ইনশাহআল্লাহ সামনের বার প্রিমিয়ার লিগ খেলবো, ডিপিএল খেলবো। জাতীয় দলে বললেই তো হবে না, পারফর্ম করে খেলতে হবে। চেষ্টা করবো পারফর্ম করে আসার।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী