বাইরের সুতার টানে দেশের সমৃদ্ধি ধ্বংসের চেষ্টা করলে জবাব: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ০১:১৭আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০২:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাইরের সুতার টানে দেশের মানুষের শান্তি সমৃদ্ধি, লক্ষ্য-স্বপ্নকে ধ্বংস করার চেষ্টা করবেন না। দেশের শান্তি-শৃঙ্খলা ধ্বংস করার চেষ্টা করলে জনগণ আপনাদের সমুচিত জবাব দেবে।

রবিবার (২০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, এই দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিকায়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের বসতবাড়ি ছিল না, তাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন শেখ হাসিনা। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেলের মতো বৃহৎ দৃশ্যমান উন্নয়নে দেশের প্রত্যেক মানুষের কল্যাণে কাজ হয়েছে। অনেক উন্নত দেশ যা দেখাতে পারেনি, সেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই উন্নয়নের কারণেই দেশের জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, নির্বাচনে এসে জনপ্রিয়তা প্রমাণ করুন। দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে, গণতন্ত্রের পক্ষে নাকি বিএনপির পক্ষে তা নির্বাচনে জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের এত সব উন্নয়নের কারণে দেশের মানুষ ভেবেচিন্তে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি