দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে বিএনপি অস্থির হয়ে উঠেছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ১৩:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:২৯

দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উসকানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) রাজধানীর শাহবাগে শিশু পার্কের সামনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি এ আয়োজন করে।

বিএনপি আন্দোলন করে কখনও সফল হতে পারবে না মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারও নেই। বিএনপির আন্দোলনের কোনও ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সঙ্গে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, তার জন্য এখনও তারা জনবিচ্ছিন্ন।’

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে। বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, কিন্তু সেটি তারা পারবে না। কারণ, আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ।  আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে।’

সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রফতানি করা যায়, সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে। কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়।’

অনুষ্ঠানে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক রাজীব শেখ মেরিন, উপদেষ্টা মোস্তফা জামান প্রমুখ বক্তব্য রাখেন। ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে এক হাজার ৫০০ কোটি টাকার ফুলের বাজার রয়েছে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি