পা ফেলার জায়গা নেই দোয়েল চত্বর থেকে শাহবাগ

সুবর্ণ আসসাইফ
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

ছাত্রলীগের আয়োজনে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ছাত্র সমাবেশ। সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশের রেশ ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও। সমাবেশস্থল ছাড়িয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে পা ফেলার জায়গা নেই দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের পর বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা জেলা ইউনিটগুলোর উপস্থিতি বাড়তে থাকে।

ছাত্রসমাবেশে এসেছেন ছা্ত্রলীগের সারা দেশের নেতাকর্মীরা

ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন ইউনিটকে নিজেদের উপস্থিতি জানান দিতে ভিন্ন-ভিন্ন রঙের গেঞ্জি, টুপি পরা অবস্থায় আসতে দেখা গেছে। টুপির মধ্যেও বৈচিত্র্য দেখা গেছে ইউনিটগুলোর। তাদের হাতে দেখা গেছে জেলার নাম সংবলিত প্লেকার্ড, ব্যানার।

কুমিল্লা থেকে আসা রাইসুল বলেন, ‘আমরা কুমিল্লা মহানগর ইউনিট থেকে ৫ হাজার নেতাকর্মী এসেছি। সবাই সাদা রঙের গেঞ্জি পরেছি।’

সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের ভিড়

গাজীপুর ছাত্রলীগের কর্মী হাসান সাইফুল বলেন, ‘আমরা ২০ হাজার মানুষ এসেছি। সবাই মাথায় নামাজের নেট টুপি পরে এসেছি। টুপি দেখেই চেনা যাবে আমরা গাজীপুর ইউনিট।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম