কৃষি মার্কেটে আগুন নিয়ে নানক

‘আমার কানে অনেক কথা এসেছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সেদিন আমি ওমরা পালনে পবিত্র মক্কায় ছিলাম। আমার কানে অনেক কথা এসেছিল। আমি সেদিনও বলেছিলাম, আমার ১৭ তলা, ১৯ তলা ভবনের দরকার নেই। এখানে যে শেড ছিল, সেই শেড করেই মার্কেট চালু করতে হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী বিতরণের এক সভায় এসব কথা বলেন তিনি।

কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের সময় বিদেশে থাকার কথা জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, রাতে কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। এটি মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের প্রাণের মার্কেট। দোকানদার ভাইদের আশ্বস্ত করার, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, দেশ থেকে আমরা কেউ বিচ্ছিন্ন না। এই মার্কেটে আগুন লেগেছে। আশেপাশে গরম লাগেনি? দেশে অশান্তি সৃষ্টি হলে আমরা কেউ শান্তিতে থাকতে পারব না। এ সময় তিনি বলেন, আমি কৃতজ্ঞতা জানাই পার্শ্ববর্তী এলাকার বিহারী ভাইদের প্রতি। তারা এই কৃষি মার্কেটে দুর্ঘটনার পর ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই পুলিশ ভাইদের প্রতিও।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নির্বাচন নিয়ে হুমকি’ দিয়েছেন উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, কীসের হুমকি দেন? নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। যদি সংঘাত সৃষ্টি করেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেন, উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেন, অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেন, মানুষের স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক করেন, তাহলে যে হাতে বোমা মারবেন, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাতে আগুন দেবেন, সে হাত পুড়িয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আসে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতায় আসে না, জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসে। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। ২০০১ সালে শেখ হাসিনা একদিনও বেশি ক্ষমতায় থাকেননি, হস্তান্তর করে বাড়ি ফিরে গিয়েছিলেন। আমরা যা বলি তা করি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সলিমুল্লাহ সলুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?