প্রধানমন্ত্রীর লন্ডন সফরের সময় শোডাউনের প্রস্তুতি আ.লীগের

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনেই অবস্থান করবেন। তার এই লন্ডন সফরকে সামনে রেখে বড় গণজমায়েত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এ উপলক্ষে বেশ কয়েকটি প্রস্তুতি সভাও করেছে তারা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর যুক্তরাজ্য আওয়ামী পরিবার ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানাবেন। আগামী ২ অক্টোবর সোমবার পশ্চিম লন্ডনের একটি বড় হলে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নাগরিক সভা করার পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের।

যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা খছরুজ্জামান খছরু জানান, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে ইতোমধ্যে লন্ডনে আসা সিলেট সিটির নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিনিয়র নেতারা ধারাবাহিক বৈঠক করছেন। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও তারা সমন্বয় করছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সুলতান মাহমুদ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত। একটা সময় নেত্রী দীর্ঘদিন যুক্তরাজ্যে থেকেছেন। এদেশে বোন ও পরিবারের সদস্য ছাড়াও উনার কিছু আপনজন আছেন। লন্ডনে এলে নেত্রী একেবারেই পরিবার ও স্বজনদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। আমরাও সেটা চাই। তবুও নেতাকর্মীদের প্রত্যাশার কারণে আগামী ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের কাছের হলে জনসমাবেশ হবে।

এক প্রশ্নের জবাবে সুলতান শরীফ বলেন, প্রধানমন্ত্রী গত কয়েকটি সফরে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসভায় ভার্চুয়ালী যোগ দিয়েছেন। তবে এবার নেত্রী সশরীরে যাবেন এটাই আমাদের আশা।

এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে তার সফরকালে বিক্ষোভ প্রদর্শন করবে যুক্তরাজ্য বিএনপি।

/এফএস/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে