প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ৭৭ হাফেজের কোরআন খতম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ৭৭ জন শিশু হাফেজ কোরআন খতম করে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পরিবাগে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে  কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ শিশুদের পাশাপাশি ২১ নম্বর ওয়ার্ডের সব মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হাফেজ শিশুদের বিশেষ উপহার দেওয়া হয়।

কাউন্সিলর আসাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আল্লাহর বিশেষ রহমত। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার জন্মদিনে কোমলমতি হাফেজ শিশুদের নিয়ে কোরআন খতম ও দোয়া আয়োজন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি