কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৪

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে মারামারিতে জড়িয়েছে সংগঠনটির দুই পক্ষ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ শুরু আধা ঘণ্টা পরেই এমন ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বেলা আড়াইটার দিকে বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগের নেতাকর্মীদের মধ্যে সমাবেশস্থলে এ মারামারি শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ বাঁশ নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় সমাবেশস্থলে হুড়োহুড়ি শুরু হলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এসে উভয় পক্ষকে শান্ত করেন।

নেতাকর্মীরা বলছেন, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের অনুসারীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতাকর্মীরা এই মারামারিতে জড়িয়েছেন।

নেতাকর্মীর দাবি, তাদের একজনের সঙ্গে আদাবর থানা কৃষক লীগের একজনের পায়ে পা লাগায় তারা চড়াও হন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বাঁশ দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলে হুড়োহুড়ি দেখা দেয়।

কৃষক লীগের এই সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান অতিথি করা হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এর আগে দুপুর ১২টার পর থেকে সমাবেশস্থলে আসতে থাকেন কৃষক লীগের নেতাকর্মীরা। এ সমাবেশে বিভিন্ন জেলা থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী