বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়ে চিন্তা করবো: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৩, ১২:৩৭আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৩৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি শর্ত প্রত্যাহার করলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূল নির্বাচন বিষয়ে আমরা সংলাপের বিষয়ে আমরা চিন্তা করবো।’

রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পর্যবেক্ষক দলের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে। বিএনপি প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি সবার আগে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এসব শর্ত রেখে সংলাপ হতে পারে না।’

বিএনপি এসব শর্ত দিয়ে বিএনপি আপসহীন ভূমিকায় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘শর্ত প্রত্যাহার করলে আলোচনা ও সংলাপ হতে পারে।’ 

মার্কিন প্রতিনিধিদল আমাদের সঙ্গে আলোচনা করার সময় সংলাপের বিষয়ে কোনও কথা হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা কোথা থেকে সংলাপের কথা আনলো, তা বুঝতে পারছি না। ওদের (বিদেশি) কথায় ইলেকশন হবে না। ইলেকশন আমাদের নিজস্ব বিষয়। ওরা বন্ধু রাষ্ট্র হিসেবে সুপারিশ করতেই পারে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি