সব ধর্মের মানুষের কাছে শেখ হাসিনার চেয়ে আপন আর কেউ নেই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ২০:৩০আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২২:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ আমাদের অভিন্ন শত্রু। এদের রুখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের কাছে হাসিনার চেয়ে বেশি আপনজন আর কেউ নেই।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা একাত্তরে পরাজিত তারা পরাজয়ের প্রতিশোধ নিতে গোটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। এদের মোকাবিলা করতে হবে। এরা শেখ হাসিনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে।

তিনি বলেন, সামনে নির্বাচন। আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। এই চেতনাকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন, সারা বিশ্বে এখন অস্থিরতা, যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের শেষ কোথায় আমরা জানি না। যুদ্ধ ছড়িয়ে পড়ার লক্ষণগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, সমাধান হচ্ছে না।

এই অস্থিরতা, অশান্তি থেকে বিশ্ব ও দেশকে রক্ষায় দেবী দুর্গার কাছে বেশি করে প্রার্থনার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্গাপূজা উপলক্ষে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি