শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৩, ১৪:২৮আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:১০

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘২৮ অক্টোবর আমরা শান্তি সমাবেশ করবো। তাদের সমাবেশস্থলে আক্রমণ করবো না। অতীতেও করিনি। তারা আক্রমণ করতে এলে চুপচাপ বসে থাকবো না। শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পাল্টা হামলা করবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ’৭১-এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ধারণা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়। ভায়োলেন্স আনসার ইজ নট সাইলেন্স।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে, তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে তারা ১৯৭১ সালের চেতনা ধারণ করে, কিন্তু তারা সেটি করে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনও চাপ পাচ্ছি না। আমি কোনও চাপের কথা জানি না। চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে চাপের কিছু নেই। বাংলাদেশে সবসময় আতঙ্ক থাকে। রাজনীতিতে এমন ভয়-আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে ভূমিমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়ে জানা নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এটা অফিসিয়ালি না। আমার জানা নেই। মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনও সময় দিইনি। আমরা যেহেতু রাজনৈতিক দল করি, এই ব্যাপারে ওপর মহলের সিদ্ধান্ত লাগে। অনুমতি লাগে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নেবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে।

আরও পড়ুন-

সেই ২৮ অক্টোবরের মতো প্রতিরোধ, মোটা লাঠি আনতে বলা হয়েছে আ.লীগ কর্মীদের

নেতাকর্মীদের ওবায়দুল কাদেরের নির্দেশ: আক্রমণ হলে পাল্টা আক্রমণ, আর ছাড়বো না

সমাবেশ নয়াপল্টনেই হবে, প্রস্তুতি সম্পন্ন: রিজভী

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী