জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ, ইসিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৫:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:২৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবে  অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও  জোটবদ্ধ— দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিনশ’ ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফরম তোলা হয়েছে।’

তিনি বলেন, ‘অনলাইনেও মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। সেখানে কয়টি হয়েছে, তা সন্ধ্যায় জানানো হবে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও ক্রয়ের সিদ্ধান্ত হলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। যদি সময় বাড়ানো হয়, তা  জানানো হবে।’

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায়  বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।  প্রথম ফরমটি সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরমটি কেনেন।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

দুপুর পর্যন্ত আ.লীগের ৩ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি, নির্দেশনা মানছেন না নেতাকর্মীরা

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি নিয়েছেন শেখ হাসিনা

নির্বাচন বানচালের চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে পরিণতি ভালো হবে না: শেখ হাসিনা

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি