মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারলেন না ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৫:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফরম বিক্রির দ্বিতীয় দিনে রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে তিনি এলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। এ সময় ভিড়ের মধ্যে অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ভেতরে যেতে পারেননি তিনি।

১০টি বুথে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে

তারা জানান, জিপিও-গুলিস্তান সড়ক দিয়ে কার্যালয়ের দিকে গাড়ি নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। ফলে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কার্যালয়ের দিকে আসেন ওবায়দুল কাদের। প্রথমবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হওয়ার ১০ মিনিটের মাথায় আবারও চেষ্টা করে ব্যর্থ হন তিনি। অপেক্ষা করে বেলা ১২টার দিকে শেষবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ভিড়ের কারণে ব্যর্থ হয়ে গাড়ি নিয়ে ঘুরে চলে যান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মনোনয়ন কেনার জন্য ভিড় (ছবি: মাহফুজ সাদি)

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন। কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ঢুকতে না পেরে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলে এসেছেন।

সরেজমিন দেখা যায়, প্রথম দিনের চেয়ে কিছুটা কম হলেও দ্বিতীয় দিনও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রয়েছে। এদিন সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন কেনার জন্য ভিড় (ছবি: মাহফুজ সাদি)

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এদিন বঙ্গবন্ধু এভিনিউয়ে সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে শত শত কর্মী-সমর্থক নিয়ে আসছেন অনেক মনোনয়নপ্রত্যাশী। এতে দলীয় কার্যালয়ের সামনে ভিড় তৈরি হয়েছে। ফলে উপেক্ষিত হচ্ছে দলের নির্দেশনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন কেনার জন্য ভিড় (ছবি: ফোকাস বাংলা)

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬৪ জন ও অনলাইনে ১০ জন এই ফরম সংগ্রহ করেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত ৬০৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি ও রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন কেনার ভিড় (ছবি: মাহফুজ সাদি)

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি