আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে হাছান মাহমুদ

নির্বাচন বর্জন করতে পারে, প্রতিহত করার অধিকার নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৪আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন একটি দল নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে। নির্বাচন বর্জন যে কেউ করতে পারে। কিন্তু প্রতিহত করার অধিকার কারও নেই। নির্বাচনে প্রতিহত করার ঘোষণার মাধ্যমে তারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছে। তারাই ঘোষণা দিয়ে সারাদেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে। আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে। দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশ নেবে।

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, আদালতের আগের রায়টি উচ্চ আদালত বহাল রেখেছে। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

নিজ মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনি এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবারে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাবো।

তিনি বলেন, আমি সারা বছরই আমার নির্বাচনি এলাকায় যাই। সব মানুষের পাশে থেকেছি। সারা বছর এত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যে থেকেও আমি নির্বাচনি এলাকায় প্রতি সপ্তাহে গিয়েছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সব মানুষের জন্য কাজ করেছি। দলের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি