বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন,  তাদের (বিএনপির) অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ওই অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য— এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর উত্তরের অধীন সংসদীয় আসনভিত্তিক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১২ বাস স্ট্যান্ডে তিনি এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘যুবসমাজের বিএনপির নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণার দাবি অত্যন্ত প্রাসঙ্গিক, ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। তারা অবৈধ, অনির্বাচিত সরকার ক্ষমতায় বসাতে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে। তারা গোপনে দেশবিরোধী ভিডিও-বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশবিরোধী নানা ধরনের গুজব ছড়াচ্ছে। হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার।’

তিনি বলেন, ‘বিএনপির মতো অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার পক্ষের বিরোধী দলকে আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামাতবিরোধী, এমন বিরোধী দল আজকে যুবসমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদে বিশ্বাসী— সেই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখে— যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি