‘অবরোধের আগুনে’ নিহত শ্রমিকের জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী

‘নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ভিন্ন উপায়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৩

বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এই দেশের মানুষ তাদের ভোট দেবে না অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০০৮ সালে তারা ৩০টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ছয়টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।’

রবিবার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আদালতের রায়ে নির্বাচনে অযোগ্য হওয়ায় তারেক রহমান এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।‘

এসময় বিএনপি নেতাদের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।’

জানাজায় হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের জামাতা মো. রাসেল বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।’

জানাজার আগে এসময় আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে গত ২৭ নভেম্বর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত বেলাল হোসেনকে (৩৫) চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে শনিবার বিকালে তিনি মারা যান। নিহত বেলাল হোসেন হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রামের বাসিন্দা।

/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি