বিজয় শোভাযাত্রায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন আ.লীগের নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৪:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:১১

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিতে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। এখান থেকে বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

বিজয় শোভাযাত্রা শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনা চলে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়। এতে আলম আরা মিনুসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশ করছেন। মঞ্চে রয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদসহ সংস্কৃতিকর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শোভাযাত্রায় আসছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ কর্মসূচিতে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি। এদিকে গত ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনি কাজে বাধা হতে পারে— এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগকে শোভাযাত্রা করতে ১৯টি শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনাপত্তিপত্র দেয় নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

/এমআরএস/ইউএস/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি