সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে আ.লীগের নির্বাচনি প্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০০

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ক্ষমতসীন দল আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে সব রকেমের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

শেখ হাসিনাকে বরণ করে নিতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো সিলেট নগরী নতুন সাজে সেজেছে। বিশেষ করে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ। মঞ্চ নির্মাণকাজও সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল। জনসভায় ঐতিহাসিক কলরেডি মাইক লাগানো হয়েছে। বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে মঞ্চের চারদিকে। এসকল কাজ তদারকি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। সার্বিক সহযোগিতা করছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। ২০ ডিসেম্বর শেখ হাসিনার সমাবেশে কয়েক লাখ লোকের জনসমাগম ঘটাতে তৎপরতা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতারা (ছবি: ফোকাস বাংলা)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

এর আগেও জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করেন আওয়ামী লীগ সভাপতি। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও হৃদয়ের সব ভালোবাসা দিয়ে বরণ করে নিতে সিলেটকে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেট নগরীকে নতুন রূপে সাজানো হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো পবিত্র নগরী সিলেট থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। সিলেটের উন্নয়নে তার অসামান্য অবদানের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। সিলেটবাসী আসন্ন নির্বাচনে এর প্রতিদান দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে মঙ্গলবার জনসভাস্থল পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এদিন দুপুরে তারা জনসভাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটে আইনশৃঙ্খলা জোরদার (ছবি:  ফোকাস বাংলা)

জনসভাস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট আমাদের পূন্যভূমি। এই পূন্যভূমি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। তিনি সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না। চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন।  সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে একটি স্মার্ট বাংলাদেশ  হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এইসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলে সিলেটবাসীর সহযোগিতা কামনা করে নানক বলেন, আগামীকালকে আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এই জনসভার মধ্য দিয়ে প্রমাণ হবে এবারও সিলেটের সব কয়টি আসন সিলেটবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে।

জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন-

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত সফর

আরও ৫ বিভাগে শেখ হাসিনার নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা

/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের