বিএনপিকে আর বাড়তে দিতে পারি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

বিএনপিকে ‘অপ, সাম্প্রদায়িক শক্তি’ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এদের আমরা আর বাড়তে দিতে পারি না, রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

শনিবার (২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন তিনি।

আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশ করবে আওয়ামী লীগ বলে ঘোষণা করেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, মঙ্গলবার সারা দেশে কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি। এর প্রতিবাদে একইদিনে দেশব্যাপী ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

এ সময় তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।’’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

প্রসঙ্গত, ‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় মঙ্গলবার (৩০ জানুয়ারি)  কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই ঘোষণা দেন।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের কারণে দেশে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে: মাহবুব উল আলম হানিফ

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
চুয়েটের নতুন ভিসির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা 
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
৫৫০ বছরের পুরোনো হাওয়াইয়ের বিখ্যাত ‘হোলেই সি আর্চ’ সাগরে বিলীন
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী