পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করা হবে: ফারুক খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে জন্য কাজ চলছে। এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করা হবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যা– সব কিছুর মাস্টার মাইন্ডের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। তাদের খুঁজে বের করতে হবে। ২৫ ফেব্রুয়ারির ঘটনার পেছনে কারা ছিল আমরা জানি। সেদিন ঘটনার কিছুক্ষণ আগে খালেদা জিয়া বাসা থেকে একটি গাড়িতে করে কোনও গাড়িবহর ছাড়াই বের হয়ে যায়। এতে প্রমাণিত, তিনি জানতেন ঘটনা ঘটবে।’

পর্যটনমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহ এবং আমাদের সশস্ত্র বাহিনীর চৌকস অফিসারদের নির্মমভাবে হত্যার ঘটনা এই দেশ ও সারা বিশ্বের জন্য দুঃখজনক। এর জন্য ইতোমধ্যে সরকার কমিটি গঠন করেছে, তদন্ত করেছে। এটি বিচারধীন।’

তিনি আরও বলেন, ‘দুটি মামলা হয়েছে, এগুলো সবই জানেন। বিচারের যে নিয়ম তা পালন করতে হবে। না হলে অন্যদিকে থেকে ক্ষতিগ্রস্ত হবো। আমি যেটি শুনেছি, বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। যারা হত্যাকাণ্ডের শিকার, তাদের পরিবারের পক্ষে থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে দাবি করি, দ্রুত যেন মীমাংসা হয়।’

জড়িতদের কঠোর শাস্তি হবে, যারা যারা জড়িত সবার শাস্তি হবে। এমন ঘটনা যেন আর কখনও বাংলাদেশে না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফারুক খান।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি