‘বিএনপির শীর্ষ দু’পদে নির্বাচন তামাশা ছাড়া আর কিছু নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৬, ১৪:২২আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৪:২২

মাহবুব উল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র গণতান্ত্রিক চর্চা নেই। বিএনপির কাউন্সিল নিয়ে দেশে যে নাটক হচ্ছে, যারা গণতান্ত্রিক চর্চা করে তারাই লজ্জাবোধ করছে। কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির দু’টি শীর্ষপদে নির্বাচন, তামাশা ছাড়া কিছু নয়।

শনিবার সকালে কুষ্টিয়া কলকাকলি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি কোনও রাজনৈতিক দল নয় বলে মন্তব্য করেছেন হানিফ। তিনি বলেন, তাদের কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোনও ভাবনা নেই। বিএনপি একটি জগা-খিচুরি দল। ক্ষমতায় থেকে হালুয়া-রুটি ভোগ করার জন্য এ দল গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘কাউন্সিল নিয়ে বিএনপির নাটক-তামাশা দেশবাসী দেখছে। এর জবাব তারা পাবে। এসব নাটক করে রাজনীতিকে রঙ্গমঞ্চ করে ফেলেছে বিএনপি। এই ধরনের রাজনৈতিক দল যত তাড়াতাড়ি সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসবে ততই দেশের মঙ্গল হবে।’ খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি