জনগণের স্বার্থের বিরোধিতা করছে বিএনপি-জামায়াত: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৭:৫০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৭:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত এখনও দেশবিরোধী অপকর্মে লিপ্ত। তারা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা আওয়ামী লীগের বিরোধীতার নামে, দেশরত্ন শেখ হাসিনার বিরোধিতার নামে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়।

শনিবার (৩০ মার্চ) মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব হলো, যাদের প্রয়োজন, যারা অভাবি তাদের সহযোগিতা করা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি। ইফতার মাহফিলের নামে পাঁচ তারকা হোটেলে ব্যয়বহুল খাদ্যসামগ্রী গ্রহণ না করে আমরা মানুষের জন্য মানবিক কার্যক্রম করছি।’

তিনি বলেন, ‘করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। করোনায় মানুষ যখন মারা গিয়েছে, আমরা তাদের সৎকার, দাফনসহ শেষকার্য করেছি। আমরা কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছি। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব। অন্যদিকে বিএনপি-জামাত নামক তথাকথিত রাজনৈতিক দল করোনার সময় বলেছিল, লাখ লাখ মানুষ মারা যাবে। লাশ রাস্তায় পড়ে থাকবে। দাফন করার লোক পাওয়া যাবে না। সেই সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে, সেবা না দিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করেছে।

মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি ডাক্তার দিলীপ রায়, শহীদ সেরেনিয়াবাদ প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ