পাহাড়ি সন্ত্রাসীদের উসকানি দেওয়ার চেষ্টা করছে জামায়াত-বিএনপি: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ০১:১২আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পাহাড়ি সন্ত্রাসীদের নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে জামায়াত-বিএনপি।

সোমবার (৮ এপ্রিল) শান্তিবাগ উচ্চবিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডাকাতদের যদি বিদেশি শক্তি হিসেবে বিএনপি-জামায়াত মনে করে, তাহলে করতে পারে। আমরা তাদের চোর, ডাকাত ও সন্ত্রাসী হিসেবেই দেখি। এই সন্ত্রাসীরা বাংলাদেশের কোনও ধরনের ক্ষতি করতে পারবে না। যেকোনও মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি চায় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। এরা চায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করতে। এই অপশক্তি এখনও বাংলাদেশকে পিছে টেনে ধরার জন্য শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চায়। বাংলাদেশের মানুষ সক্ষমতার জায়গায় যাক, এটা তারা চায় না।

বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনি জিয়াউর রহমান গোলাম আযম, সাঈদীদের বাংলাদেশ নিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, জয়পুরহাটের যুদ্ধাপরাধী আব্দুল আলিম, সাকা চৌধুরীদের মতো যুদ্ধাপরাধীদের তারা বিএনপিতে জায়গা দিয়েছিল। বিএনপি-জামায়াতিরা স্বৈরশাসকদের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের বিরোধিতা করেছিল।

তাদের উত্তরসূরিরা এখনও বাংলাদেশের মানুষের বিপক্ষে ও তাদের স্বার্থের বিপক্ষে কাজ করছে বলে জানান তিনি।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী