সাম্প্রদায়িকতার মাধ্যমে ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৬:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করবো। আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না। আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে সেই অশুভ শক্তির হাত থেকে আমরা দেশকে রক্ষা করবো।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব, এরপর সর্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজ আবার বসন্তী পূজার উৎসব আমরা পালন করছি। এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে যার যার ধর্ম কর্ম পালন ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি যে ভালোবাসা এটি হলো ঐতিহ্য।

তিনি বলেন, ধর্মীয় উৎসব হলো সর্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসব উৎসবে অংশগ্রহণ করে। এটি আমাদের সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন কোনও অপশক্তি কোনও ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।

নাছিম বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি, যারা মানুষের অকল্যাণ চায় তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। আমরা চাই দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায় প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী