বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৮:১৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৮:১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে সবসময় বাধাগ্রস্ত করে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেশকে ক্ষতবিক্ষত করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মূল্যবোধ ও গণতন্ত্র কোনোকিছুতেই তারা বিশ্বাস করে না। এই বিএনপি-জামায়াত বাংলাদেশকে এখনও পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর।

শনিবার (৬ এপ্রিল) পল্টন কমিউনিটি সেন্টারে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করে অশুভ শক্তির হাতে দেশকে তুলে দিতে চায় মন্তব্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে স্বপ্ন তারা দেখে তা কখনোই পূরণ হবে না। যেকোনও মূল্যে এই অপশক্তিকে আমরা প্রতিহত করে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করবো। যে কোনও মূল্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো, এটি আমাদের একমাত্র লক্ষ্য। যত বাধাই আসুক সেটি মোকাবিলা করে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী