মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, আমরা চাই ঘুরে দাঁড়াতে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ। শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশের উদ্যোগে রিকশা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের সমাজে এখনও অনেক বৈষম্য রয়েছে। কিছু মানুষ ভালো আছে। আবার কিছু মানুষ খারাপ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে।

তিনি বলেন, সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে। সবাই যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি