‘সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৪

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

রবিবার (১৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখর হবে। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাবো অর্জনের সুবর্ণ  দিগন্তে, এই হোক আজকের প্রত্যাশা।

আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা-প্রত্যাশার চেতনায় পথযাত্রার সূচনা করতে চায়। আমরা আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এ দেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রিয় সংগঠন আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ, বেগবানের অগ্রযাত্রা অব্যাহত রাখবো।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, ‘শুভ নববর্ষ’।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী