জাল ভোট দিতে গিয়ে দুই তরুণের ৬ মাস করে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২১ মে ২০২৪, ১২:২৮ আপডেট : ২১ মে ২০২৪, ১২:২৮

নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্রে এসব ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন শামসুল আলমের ছেলে রিমন হোসেন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। এ সময় একটি বুথের সামনে থেকে ৪০২ ও ৪০৭ ভোটার নম্বর টোকেনসহ দুই তরুণকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন ম্যাজিস্ট্রেট। তারা জাল ভোট দিতে আসছেন প্রমাণ হওয়ায় আটককৃত দুই যুবককে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত দুজন আনারস প্রতীকে ভোট দিতে এসেছিলেন বলে জানা গেছে।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দোয়াত কলম প্রতীকে সিল মারা অবস্থায় একটি ব্যালট পেপার বই দেখতে পেয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেন সাংবাদিকেরা।

জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হানিফ বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা আমার কেন্দ্রে ঘটেনি। আমি খুব ব্যস্ত আছি। এখন কথা বলা যাবে না।’

রিটার্নিং কর্মকর্তা সারমিন আরা জানান, বিষয়টি জানার পর ওই কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক