আওয়ামী লীগ একটি রাজনৈতিক পরম্পরা: বিপ্লব বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৪, ২১:১৫আপডেট : ২৪ জুন ২০২৪, ২১:১৫

‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক পরম্পরা’, উল্লেখ করে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আওয়ামী লীগ বাঙালি জাতির জেনেটিক অ্যানসেস্ট্রি। আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে আওয়ামী লীগ।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলের এমফিথিয়েটারে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন তিনি ।

বিপ্লব বড়ুয়া বলেন, পৃথিবীর দ্বিতীয় কোনও রাজনৈতিক দল পাওয়া যাবে না, যতটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার দেশের জন্য, দেশের মানুষের জন্য ত্যাগ করেছে, বুকের রক্ত দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৭৫ বছর অতিক্রম করায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তাৎপর্যপূর্ণ। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার পুনপ্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বাংলাদেশে যা অর্জন— সবই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে।’

আওয়ামী লীগের দফতর সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সে কারণে অনেক বদনাম হয়তো শুনে থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?