সুযোগ পেলে বিএনপি পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দিতো: শেখ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ২০:৪১আপডেট : ২৫ জুন ২০২৪, ২০:৪২

বিএনপি সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপির নেতারা ভারতের কথা বলে বিভিন্ন সময়— এটা তাদের পূর্বপুরুষদেরই স্লোগান। তারা ভারতের পণ্য বর্জন করতে বলছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। নিত্যপণ্যসহ দৈনন্দিন জীবনের অনেক কিছু আমাদের ভারত থেকে আমদানি করতে হয়। চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তারা পণ্য বর্জনের কথা বলেনি। বিএনপির উচিত হবে সবার আগে তাদের ঘরে ভারতীয় যে পণ্য আছে তা বর্জন করা। বিএনপি বলে শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করছে। তোমরা সুযোগ পেলে বাংলাদেশকে তো পাকিস্তানের কাছে বিক্রি করে দিতা, এমনিই দিয়ে দিতা। আওয়ামী লীগ কোনোদিন দেশ বিক্রির রাজনীতি করে না। বঙ্গবন্ধু কারও কাছে দেশ বিক্রি করে নাই, প্রধানমন্ত্রী কারও কাছে দেশ বিক্রি করা তো দূরের কথা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিন্দুমাত্র নস্যাৎ হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনও মানবে না।

শেখ সেলিম বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, কোনোদিনও সে দেশ বিক্রি করতে পারে না। তোরা বিক্রি করে তো পাকিস্তান বানিয়ে দিতে পারিস। শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে। শেখ হাসিনার একটা বাড়িও নাই, তোদের এত বাড়ি কোথা থেকে আসে। শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকে আর স্বামীর একটা বাড়ি আছে। তার কোনও লোভ-লালসা নাই। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মী তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল— বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনীর নামে। বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়, তারা রেডিও স্টেশনে গিয়ে এই খুনিদের সমর্থন জানিয়েছে। সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এরা সুযোগ পেলে, যারা বঙ্গবন্ধুকে আঘাত করছে তারা নেত্রীকেও (শেখ হাসিনা) আঘাত করতে পারে, বলেন শেখ সেলিম।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী