জনগণের স্বপ্নপূরণে সর্বোচ্চ চেষ্টা করবো: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৯:০১আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:০১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমার আসনের জনগণ আমাকে ভরসা করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে রাজধানীর কাকরাইলে নিজ অফিসে ৫৮টি মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনকে অ্যাকাউন্ট-পে চেক হস্তান্তরের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা-৮ আসনের জনসাধারণের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধানের আশ্বাস দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। কেউ আমাদের এই অগ্রগতিকে থামিয়ে দিতে পারবে না। ঢাকা-৮ হলো ঢাকার হার্ট, হবে স্মার্ট।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় এদেশের জনগণের কথা চিন্তা করে। তারা জনগণের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান যাতে এদেশের জনগণ ভালো থাকে। তাই তিনি দেশের মানুষের জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক সংগঠনের জন্য নানা বরাদ্দ দিয়ে থাকেন। তারই একটি অংশ যা আমি আমার আসনের জন্য বরাদ্দ পেয়েছি তা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদান করেছি। আগামী দিনেও যাতে এ আসনের প্রতিষ্ঠানগুলো এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করে যাবো।

ঢাকা-৮ আসনের ৫৮টি মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনকে ২০২৩-২৪ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) জন্য বরাদ্দ করা ১ কোটি টাকার একাউন্ট-পে চেক হস্তান্তর করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বাহাউদ্দিন নাছিম সংশ্লিষ্ট ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়: বাহাউদ্দিন নাছিম
ভুল বা অন্যায় করলে জাতির কাছে ক্ষমা চাইতে আ.লীগের আপত্তি নেই: নাছিম
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী