অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৪, ২১:২১আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২১:২১

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ব সময় সজাগ থাকতে হবে।’

সোমবার (২৯ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কোটাবিরোধী আন্দোলনের অভ্যন্তরে দেশব্যাপী ‘বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য, হত্যা, লুটপাট ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত’ নিম্ন আয়ের মানুষের মাঝে এ খাদ্য বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ।

নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা কখনও হত্যার রাজনীতি করে না জানিয়ে তিনি বলেন, ‘হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ করে না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি।’

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সর্বশেষ খবর
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার