আন্দোলনকারীদের সঙ্গে বসার দায়িত্ব পেলেন তিন নেতা, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৩:২৯আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৪:৩৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৩ আগস্ট) সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা করে পরিস্থিতি শান্ত করার জন্য তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠকে তিন নেতাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকালে তারা ধানমন্ডির কার্যালয়ে আসেন। পরে দলের সধারণ সম্পাদক ওবায়দুল কাদের এলে তার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন।

আন্দোলনকারীদের সঙ্গে বসার দায়িত্ব পেলেন তিন নেতা, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক

জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করার জন্য আলোচনা করবো।’

এ সময় বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ সাত জন সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক, উপদফতর সম্পাদকও উপস্থিত ছিলেন।

এ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও সমন্বয়কদের সঙ্গে কখন বা কীভাবে আলোচনা হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে নেত্রীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
জাতিসংঘে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার