আ.লীগের কর্মসূচি প্রত্যাহার হয়নি: বিপ্লব বড়ুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১০:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:১৬

সারা দেশে আওয়ামী লীগের নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের।

কর্মসূচির মধ্যে ছিল রবিবার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সোমবার বিকাল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

তবে রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বলা হয়, ‌‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্টের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো। নেতাকর্মীদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে রবিবার (৪ আগস্ট) সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনও প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিক মাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজটি ভুয়া।

আওয়ামী লীগের কোনও কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি।

/এমআরএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি