দুদককে চ্যালেঞ্জ জানিয়ে জয়ের ফেসবুক পোস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৯

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে— আমরা এসব অনিয়মে জড়িত।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন চ্যালেঞ্জ জানান তিনি।

সজীব ওয়াজেদ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা কখনোই কোনও সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না। প্রকল্প থেকে কোনও অর্থও উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি। আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনও অফ-শোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনও যাইনি।’

১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার ‘সরানো’ সম্ভবও নয় উল্লেখ করে তিনি লেখেন, ‘আমরা লেনদেনের সঙ্গে ‘‘সম্পৃক্ত’’ বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ।’

তিনি আরও লেখেন, ‘অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমন-পীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে।’

/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি