বিএনপি ও খালেদা জিয়ার রাজনীতি নির্মূল করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ২০:১৮আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:২৬

খালিদ মাহমুদ চৌধুরী বিএনপি ও খালেদা জিয়ার রাজনীতি নির্মূল করা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার বিরল উপজেলার দুঃস্থ মুক্তিযোদ্ধাদের অর্থ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্রাজ্যবাদীদের লক্ষ্যে পরিণত হয়েছে। সাম্রাজ্যবাদীদের সহায়ক শক্তি হিসেবে বিএনপি আবির্ভূত হয়েছে। তাই বিএনপি ও খালেদা জিয়ার রাজনীতি নির্মূল করতে হবে।
খালেদা জিয়া ও তারেক জিয়ার ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে মা ও ছেলে। ইসলামের বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করছে। ইরাক, লিবিয়ার মত অবস্থা সৃষ্টি করতে জঙ্গী ও আইএস’র ধুয়া তোলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে কোন আইএস জঙ্গী নেই।
বিরল উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুলভবনের উদ্বোধনসহ বেতুড়া বাজার, বৈরাগীপাড়া, দৈকতবাড়ী, কাজিপাড়া, শিমুলতোলী বাজার ও বিরল উপজেলাধীন তেঘরা মহেশপুর, নিজামপুর, তেঁতুলতলা, রতিগাও গ্রামের বিদ্যুতায়ন তিনি উদ্বোধন করেন। সেইসঙ্গে বিরল উপজেলার অসহায় মুক্তিযোদ্ধাদের অর্থ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি যোগ দেন। 

তথ্য প্রযুক্তির এই আধুনিক বিশ্বে শিক্ষার কোনও বিকল্প নেই উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিরলে এখন অর্থনীতি উন্নয়ন হাতছানি দিচ্ছে। কিছু দিনের মধ্যে স্থলবন্দর চালু হবে। তাই পড়াশোনায় বিরলবাসীদের আরও অগ্রগামী হতে হবে। 

কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাইন উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ও বিরল অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

/পিএইচসি/এইচকে/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে