নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ মার্চ ২০২৫, ০০:৫১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:০৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। জানা গেছে, সেন্ট্রাল লন্ডনের এক‌টি অভিজাত হোটেলে থাকছেন পাপন। 

মঙ্গলবার (১৮ মার্চ) হোটেলের কাছে একটি সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে।

বাংলাদেশে সরকার প‌রিবর্তনের পর ব্রিটেনে এসে রাজনৈ‌তিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অনেক নেতা। অন্যরা এসেছেন মা‌ল্টিপল এন্ট্রির ভ্রমণ ও বি‌নিয়োগকারীসহ অন্য ভিসায়। 

জানা গেছে, সাবেক এম‌পি নজরুল ইসলাম বাবু আছেন সুইজারল‌্যা‌ন্ডে। পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশেও আছেন নেতারা। সারা বছরের ভিসা নিয়ে অনেকে আছেন সৌ‌দিতে। সাম্প্রতিক সময়ে দুবাইসহ মধ্যপ্রাচ্যের দেশগু‌লোতেও আওয়ামী লীগের দাপুটে অনেক নেতাদের দেখা গে‌ছে।

এখন পর্যন্ত বেশ কয়েকজন নেতার ব্রিটেনে রাজনৈ‌তিক আশ্রয় চাওয়ার বিষয়ে নি‌শ্চিত হওয়া গেছে। তাদের ম‌ধ্যে আওয়ামী লী‌গের সাবেক এম‌পি রনজিত চন্দ্র সরকার ও বিধ‌ান কুমার সাহা আছেন। এরইমধ্যে একজনের অ্যাসাইলাম (শরণার্থী আইন) আবেদন মঞ্জুর হয়েছে। এখন তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে। 

খা‌লিদ মাহমুদ চৌধুরী প‌রিবারসহ আছেন লন্ডনে। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লী‌গের সভাপতিমন্ডলীর সদস‌্য আব্দুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও আছেন লন্ড‌নে।

যুক্তরাজ্যে আসা নেতাদের কেউ কেউ লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন। নেতাকর্মী‌দের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার অনেকে নীরবে প‌রিবারের সদস‌্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এ‌ড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।

/এমকেএইচ/
সম্পর্কিত
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেফতার 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত