ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ইতিহাস বিকৃত করছে সরকার: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ২০:৪২আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২০:৪৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নতুন প্রজন্মের কাছে ‘বিকৃত ইতিহাস’ তুলে ধরছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের জাতিসত্ত্বা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেজন্য আমরা সত্য কথাগুলো আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। কিন্ত এরা সচেতনভাবে পরবর্তী প্রজন্মকে একটা মিথ্যা ধারণা দিচ্ছে, ভুল ধারণা দিচ্ছে, বিকৃত ইতিহাস তুলে ধরছে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করতে সরকারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, ‘ওরা ৭ নভেম্বরকে ভয় পায় বলে আমাদের সমাবেশ করতে দেয় না। মানুষ যদি একসঙ্গে হয় সেজন্য তারা ভয় পায়। ভয় পায় বলে তারা নির্বাচন দেয় না, ভয় পায় বলে তারা সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা তুলে নিয়েছে। ভয় পায় বলেই তারা জনগণ থেকে দূরে দূরে থাকে।’

দলের দর্শন তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠিত। যার প্রতীক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব।’ এসময় মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ‘অন্যায় ও দুঃশাসন’ এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী