নাসিকে জনপ্রিয়তা প্রমাণ হলে নিরপেক্ষ নির্বাচন দিন: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রমাণ হয়েছে মনে করলে সরকারের উচিৎ হবে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত ‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব: নাসিক নির্বাচন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

গোলটেবিল আলোচনায় মওদুদসহ অন্যরা নিরপেক্ষ জাতীয় নির্বাচন হলে বোঝা যাবে আওয়ামী লীগ কতখানি জনপ্রিয়তা অর্জন করেছে উল্লেখ করে মওদুদ আহমেদ বলেন, ‘নাসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। ক্ষমতাসীন দলের প্রার্থী অনেক সুবিধা পেয়েছেন। তারপরও অনেকেই বলছেন নির্বাচন সুষ্ঠ হয়েছে। সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী সত্যিকার জনগণের রায়ে নির্বাচিত হয়, তাহলে সরকারের উচিৎ অনতিবিলম্বে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা।’

বিএনপির সিনিয়র এই নীতি নির্ধারক বলেন, ‘দেশে গণতান্ত্রিক চর্চার কোনও পরিবেশ নেই। বাংলাদেশের সমস্ত কিছু মাটির নিচে চলে গেছে, দেশে কোনও রাজনীতি নেই। যা আছে এক দলীয় অপরাজনীতি। যারা বিরোধী দলের প্রয়োজনীয়তা বোধ করে না।’

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দেশের চলমান সংকট নিয়ে সংলাপের দ্বার উন্মোচিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা। নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক দলীয় সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠ হতে পারে না।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের