জঙ্গিবাদের নামে একের পর এক নাটক হচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ১৩:২৮আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৩:২৮

রুহুল কবির রিজভী ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই দেশে জঙ্গিবাদের নামে একের পর এক নাটক সাজানো হচ্ছে, বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে জিজ্ঞাসাতে পরিণত হয়েছে। জঙ্গিবাদকে জনগণ বিশ্বাস করে না। জঙ্গিবাদের আস্তানা নিয়েও মানুষের সন্দেহ আছে। জনগণের দৃষ্টি প্রতিরক্ষা চুক্তির দিকে না নিয়ে অন্য দিকে নেওয়ার জন্যই জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে।’ ভারতের সঙ্গে চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে, বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামে ছাত্রদলের নেতার হত্যাকে কেন্দ্র করে রিজভী বলেন, ‘বন্দুকযুদ্ধের নামে হত্যার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সরাসরি জড়িত। নিহত নেতার লাশ নিতে দলের সিনিয়র নেতারা গেলে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম