‘নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের নীলনকশার অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার আগে আমাদের দলের অনেক সিনিয়র নেতাকে  কারাগারে নেওয়া হয়েছে।  সরকার নীলনকশা করছে যাতে খালেদা জিয়া ও বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে।’ 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কোথাও কোনও স্পেস দিচ্ছে না। গতকাল আমাদের কর্মসূচি ছিল বিকাল ৪টা পর্যন্ত। অথচ আমাদের বেলা ১টার মধ্যে শেষ করতে হয়েছে সরকারের চাপে।’ 

জাতীয় প্রেস ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কোথাও বিএনপিকে প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না দাবি করে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিএনপি সব থেকে বেশি ভাড়া দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করতো। এখন তারা আমাদের ভাড়া দেয় না। একই অবস্থা জাতীয় প্রেস ক্লাবেও। পেশাজীবী সংগঠনগুলো যদি রাজনৈতিক হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাবে। আমি বলবো দয়া করে সবার প্রতি সমান আচরণ করুন। অন্যথায় এর ফলাফল ভালো কিছু বয়ে আনবে না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সারাদেশে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বলা হচ্ছে নাশকতার জন্য গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আমাদের কর্মসূচি তো শান্তিপূর্ণ, সেখানে নাশকতার প্রশ্নই আসে না। আসলে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে এবং দলটি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য নীলনকশা করা হচ্ছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি  খালেদা জিয়ার নামের থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে তাকে মুক্ত করুন।’ 

সরকারকে নির্বাচনের অনুকূল পরিবশে সৃষ্টি করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, যাতে বিএনপি নির্বাচনে যেতে পারে।’ একইসঙ্গে তিনি দেশের সব পেশাজীবী ও সুশীল সমাজকে গণতন্ত্রের পক্ষে কথা বলার আহ্বান জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ডালি, জয়নাল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

আরও পড়ুন- খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা

 

 

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের