বুধবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২০:১১আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:১৯

ছাত্রদল ছাত্রদল নেতা জাকির, সোহেল, আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার (১২ মার্চ) ছাত্রদল দফতর থেকে জানানো হয়, বুধবার (১৪ মার্চ) সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে। এ ছাড়া, গত ৫ মার্চ চট্টগ্রামের হাটহাজারী পৌর ছাত্রদল নেতা সোহেল রানাকে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্রলীগের ২৫-৩০ জন সন্ত্রাসী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গত ২৩ ফেব্রয়ারি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে ৯ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসব ঘটনার প্রতিবাদ জানাতেই বুধবার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির এই ছাত্র সংগঠন।
উল্লেখ্য, গত ৬ মার্চ প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে রমনা থানার পুলিশ আটক করে জাকির হোসেন মিলনকে। এরপর তাকে ৩ দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়। ১২ মার্চ সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন
আরও পড়ুন-
ছাত্রদল নেতা জাকিরের ময়নাতদন্ত সম্পন্ন
আমাদের সন্তানদের মুক্তি দিন: মির্জা ফখরুল

/এএইচআর/টিআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের